টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান

শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে পূর্ব ঘোষনা অনুযায়ী অবৈধভাবে দখল হওয়া ফুটপাত উদ্ধারে শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। 
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াই টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহর থেকে অবৈধ হকার উচ্ছেদে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 
এসময় নাসিক এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই উচ্ছেদ অভিযান কাউকে লক্ষ্য করে নয়, বরং নগরবাসীর স্বার্থে কাজ করা হচ্ছে। একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত শহর গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত থেকে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। নিজ দলের ভেতর থেকেও যদি কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
শহরের যানজট নিরসনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ডিজিটাল লাইসেন্স প্লেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধুলাবালি, যানজট মুক্ত একটি নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
উচ্ছেদ অভিযান পরিচালনা জামায়াতে ইসলামী মহানগরীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামী আন্দোলন এর মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, তক্বী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ সম্মতি প্রকাশ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আল ইউসুফ খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

1

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

2

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

3

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

4

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

5

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

6

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

7

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

8

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

9

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

10

কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর :

11

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

12

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

13

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

14

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

15

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

16

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

17

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

18

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

19

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

20