টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ১৫ বছর যারা মাঠে সংগ্রাম করেছেন, তাদের স্থান দখল করতে একটি গোষ্ঠী পাঁয়তারা চালাচ্ছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে আমরা সচেষ্ট আছি এবং সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।”
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে যারা সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সুসংগঠিতভাবে অংশ নেবে, তাদের পুরস্কৃত করা হবে।”
সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন অনু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

1

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

2

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

3

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

4

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

5

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

8

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

9

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

10

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তু

11

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

12

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

13

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

14

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

15

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

16

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

উৎসবের টানে বিষাদের ছায়া

19

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

20