টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সবুজ

দেশ-বিদেশের আলোকচিত্রীদের নিয়ে আয়োজিত ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২৬’-এ সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক মনিরুল ইসলাম সবুজ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। বাংলাদেশ ও নেপালের মোট ৩৭ জন আলোকচিত্রীকে এ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া ফটোসাংবাদিকদের মধ্যে আরও রয়েছেন প্রথম আলোর ডেপুটি চিফ ফটোগ্রাফার সাজিদ হোসেন, স্টাফ ফটোজার্নালিস্ট শুভ্র কান্তি দাস, দীপু মালাকার, মোহাম্মদ পনির হোসেন, কে এম আসাদ, মুনির উজ জামান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সনি রামানি, ফিরোজ আহমেদ, রোহেত আলী, মঈনউদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, আবদুল গনি, মশিউর রহমান, মোশারফ হোসেন, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম সজল, রাশেদ সুমন, মো. সৌরভ, শামছুল হক, এস এম নাসির, রিয়াজ আহমেদ, মো. আল-আমিন, ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও শরীফ সারওয়ার।
নেপাল থেকে সম্মাননা পেয়েছেন প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।
এছাড়া ফটোসাংবাদিকতায় ৫৭ বছর অবদানের জন্য রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিনসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের সংবাদচিত্র অঙ্গনের পরিচিত মুখ মনিরুল ইসলাম সবুজ ১৯৮০ সালে দেওভোগে জন্মগ্রহণ করেন। তার পিতা তোফাজ্জল হোসেন স্থানীয় পত্রিকা ‘দৈনিক ইয়াদ’-এর সম্পাদক ছিলেন এবং মাতা মরহুমা মাহমুদা আক্তার সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পারিবারিকভাবে সাংবাদিকতার পরিবেশে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তিনি এ পেশার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
মাত্র ১২ বছর বয়সে ১৯৯২ সালে তার আলোকচিত্রে হাতেখড়ি। পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি থেকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৭ সালে ‘দৈনিক আজকের নারায়ণগঞ্জ’-এ যোগদানের মাধ্যমে তাঁর পেশাদার ফটোসাংবাদিকতার যাত্রা শুরু হয়। এরপর ২০০৮ সালে ‘দৈনিক ইয়াদ’-এ কাজ করেন এবং বর্তমানে জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তাঁর তোলা জীবনঘনিষ্ঠ আলোকচিত্র বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০২৪ সালে নেপালে সিজন মিডিয়া থেকে ফটোসাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন। 
একই বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

2

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

3

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

4

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

5

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

9

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

12

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

13

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

14

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

15

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

16

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

20