টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ৬ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি, বৃক্ষ বিতরণ, চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল নারায়ণগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  বৃক্ষ বিতরণ ও চেক বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলিনুর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমবায়ের মাধ্যমে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি ভবিষ্যতে বিশেষ করে বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একাধিক ব্যক্তি যৌথভাবে ব্যবসা শুরু করতে পারেন। বিআরডিবিকে দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড [বিআরডিবি] দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষি, গবাদিপশু পালন এবং ক্ষুদ্র ব্যবসায় ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান, নুরুন্নাহার বেগম, সাবেক মহিলাদল সভাপতি ও বিআরডিবি উদ্যোক্তা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা পল্লী এলাকার দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও তরুণদের উদ্যোক্তা তৈরিতে বিআরডিবির কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

5

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

10

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

11

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

12

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

13

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

16

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

17

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

18

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

19

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

20