টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন সদর থানা যুবদল নেতা হারুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমগ্র নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর থানা যুবদল নেতা মো: হারুন।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে এই অভিনন্দন জানান।

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের উদ্ধৃতি দিয়ে শুভেচ্ছা বার্তায় হারুন বলেন, “জাতীয়তাবাদী যুবদল এদেশের তরুণ ও যুবসমাজের আস্থা ও আশার প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশ রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিনের পানে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে নারায়ণগঞ্জের মাটিতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। আগামী দিনে দলের সব নির্দেশনা বাস্তবায়নে মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে আমরা রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকব।”

বিবৃতির শেষাংশে তিনি জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং স্থানীয় সব স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

1

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

2

২৮ অক্টোবর হ ত্যা কা ণ্ডে র বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

3

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

4

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

5

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

6

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

7

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

8

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

9

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

10

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

11

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন সদর

12

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

13

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

14

কেন্দ্রীয় সঠিক সিদ্ধান্তে যুবদলের ঐতিহ্য ও গৌরব আরও বৃদ্ধি প

15

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

16

মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে এমপি মমতাজ আলোর শোক

17

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের ম

18

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

19

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

20