টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জে নতুন অনলাইন সংবাদমাধ্যম “নিউজ আলো”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম অঙ্গনে নতুন এই সংযোজনকে ঘিরে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বুধবার (৭ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে “নিউজ আলো”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নিউজ আলো” সেই দায়িত্বশীলতার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ আলোর বার্তা সম্পাদক মো. মোক্তার হোসেন। তিনি বলেন, একটি আধুনিক, নিরপেক্ষ ও জনবান্ধব সংবাদমাধ্যম গড়ে তোলাই “নিউজ আলো”-এর প্রধান লক্ষ্য।
এনএএন টিভির চিফ রিপোর্টার আহাম্মদ শরীফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক সচেতনের প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক মো. ইব্রাহিম খলিল, বর্তমান সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাইদুল হক লিপন, অ্যাডভোকেট সাজিকুল ইসলাম মোল্লা তাজুল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস  এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সম্মিলিত নাট্যকর্মীজোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক কবরী প্রধান, অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত এবং ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনমানুষের কথা তুলে ধরাই “নিউজ আলো”-এর মূল লক্ষ্য হওয়া উচিত। নতুন এই সংবাদমাধ্যমের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে উপস্থাপিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আয়োজনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও মনোমুগ্ধকর। অতিথিদের বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের এই সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, “নিউজ আলো” সত্য, ন্যায় ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে এবং স্থানীয় সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, আল্লামা ইয়াদগার সিজান, অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী, নিউজ টোয়েন্টিফোর নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক মিঠুন, খবর নারায়ণগঞ্জ ডটকমের নির্বাহী সম্পাদক মশিউর রহমান মশিউর, প্রকাশক জাহিদ হোসেন, সাংবাদিক মনির হোসেন, মোহাম্মদ আলী, ফটো সাংবাদিক সৌরভ, নিলয়, জুম্মান সোহেল, সোনালীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠান শেষে দোয়া, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

2

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

3

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

4

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

5

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

6

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

11

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

12

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

13

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

14

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

15

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

18

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

19

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

20