টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডিসি মো:রায়হান কবির

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের  কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। জেলার কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
​নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান-এর সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলীর আদেশ মানে না সদর থানার এসআই রমজান

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

3

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

6

দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না-

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

9

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

10

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

11

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

14

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

15

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

19

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

20