টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্যর রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, “নারায়ণগঞ্জে আমরা ফুটপাতকে দখলমুক্ত করার জন্য যে আন্দোলনে নেমেছি। আগে হকাররা দুই ভাগে বিভক্ত ছিল। একদল বসানোর কথা বলেছে আরেকদল আপনাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। কিন্তু এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিট থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য এবং আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক সকলে আমরা একমত হয়েছি। নগরবাসীর ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব।”
হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, “সেজন্য আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না, যদি করেন তাহলে আমাদের ফেস করতে হবে।”
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে নেমে কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে নেতৃত্ব দেন আবুল কাউসার আশা।
আশা বলেন, “যারা যত্রতত্র যে ধরনের ঘটনা ঘটানোর জন্য কয়েকদিন যাবত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিটিংয়ে বসেছেন আমাদের কাছে সব নিউজ আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন ব্যবসায়ী নেতা, কোন রাজনৈতিক নেতা এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছে তারা কিন্তু দিনশেষে আপনাদের কোন কাজে আসবে না। তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদের ব্যবহার করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে সেটা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা রুখে দিয়েছি। ইনশাআল্লাহ সামনেও রুখে দেওয়ার জন্য যা যা দরকার আমরা করব।”
হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে সাংসদের রাজনৈতিক সচিব বলেন, “হকার ভাইয়েরা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডগুলো সংগ্রহ করুন। নির্দিষ্ট দুই একটা জায়গা আপনারা দেখুন। যেখানে যৌক্তিকভাবে আপনাদের পুনর্বাসন করা সম্ভব। কিন্তু সেটা কোন মতেই শহরের কোন রাস্তায় হতে পারবে না।”
“কারণ হকারদের কাছ থেকে যারা কেনাকাটা করেন তারা দরিদ্র সীমার নিচে বাস করে। এ লোকজনের সংখ্যা বেশি। তাদের সংখ্যা বিবেচনায় অবশ্যই পুনর্বাসন হবে কিন্তু সেটা যৌক্তিকভাবে। এটা ফুটপাত থেকে উঠে যাওয়ার পরে হবে। কোনোভাবে এটা আমাদের রাস্তাগুলোর মধ্যে করা সম্ভব না, এটা হবেও না ইনশাআল্লাহ”, যোগ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমি বলবো, ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। শহরের পরিস্থিতি আনরেস্ট করবেন না। পরীক্ষা চলছে, এই পরীক্ষা চলাকালীন সময় কোন ধরনের কোন গোলযোগ যেন শহরে না হয়। সেই সাথে প্রশাসক সাহেবসহ সকলের উদ্দেশ্যে বলছি সবার জন্য একই আইন হতে হবে। কারণ বৈষম্যমুক্ত এই বাংলাদেশে একেক জায়গায় একেকজনের জন্য আইন হতে পারে না।”
তিনি আরও বলেন, “আপনি, আপনারা, আমরা সবাই মিলে হকার উচ্ছেদ করেছি। কিন্তু কুমুদিনী থেকে আমাদের যে সিরাজদ্দৌল্লা রোড, এই রোডে হকার কী করে আছে? এতে অন্য হকার যারা আছে তাদের মনে এবং সাধারণ নগরবাসীর মনে একটা সন্দেহ সৃষ্টি হতে যাচ্ছে। আসলেই এটা নাটক চলছে নাকি আসলে হকার উচ্ছেদ হচ্ছে।”
“আমি বলবো, অবিলম্বে আমাদের এই রোডগুলোতে যারা আছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আর বড়লোক হকার যারা আছে বিভিন্ন মার্কেটগুলোতে, বিশেষ করে মন্ডলপাড়া ব্রিজের ইলেকট্রিকের দোকানে যারা আছে, আমি তাদের ওদিন মাইকে বলেছিলাম- আপনারা হকারের চেয়েও খারাপ। কারণ হকাররা গরীব মানুষ, এরা পেটের দায়ে রাস্তায় নেমেছে। আর আপনারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করছেন তারপরেও আমাদের জনগণের চলার রাস্তা যেটা আমরা ফুটপাত বলে জানি সেটা আপনারা দখল করে নিয়েছেন,” বলেন তিনি।
মার্কেটের লোকজনেরও ফুটপাত দখল করে রাখার বিষয়ে তিনি আরও বলেন, “সেক্ষেত্রে ক্লাব মার্কেটের সামনে ইলেকট্রিকের দোকান যারা আছেন এরা হচ্ছে বড়লোক হকার। তাদের ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কারণ একই দেশে একেক মানুষের জন্য একেক ধরনের আইন চলতে পারে না। সুতরাং আমি বলব নারায়ণগঞ্জবাসী সবাই একত্রিত থাকেন। আমরা ইনশাআল্লাহ বৈষম্যহীন সুন্দর একটা নারায়ণগঞ্জ যেন উপহার দিতে পারি। এখানে কারো ক্রেডিট নেয়ার বা ক্রেডিট দেয়ার কোন সুযোগ নাই।”
হকার ইস্যুতে ঐক্যের আহ্বান জানিয়ে আশা বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যত্র যত্র যাবেন সিটি কর্পোরেশন গিয়ে ঘেরাও করবেন, এগুলো থেকে সরে আসেন। বাম-ডান যেই নেতারা যেভাবে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি- দুইদিনে আপনাদের চরিত্র নারায়ণগঞ্জের মানুষ অলরেডি জেনে গেছে।” 
হকারদের পক্ষে যারা সড়কে নেমেছেন তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যেভাবে আপনারা চরিত্রহীনদের মত করে চাঁদাবাজি করেছেন এবং নারায়ণগঞ্জকে জিম্মি করার চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আমার মত মানুষ, আমরা যতদিন বেঁচে আছি এই নারায়ণগঞ্জে আপনারা জিম্মি করে চলতে পারবেন না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

1

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

4

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

5

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

6

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

7

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

8

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

9

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20