টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপায় টিকা প্রদান :ডিসি

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের  আয়েজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল  মুহম্মদ মুশিউর রহমান।টিকাদার কর্মসূচির শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বক্তব্যে বলেন,
"আজকের এই হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ শিক্ষক, ইমাম, উপস্থিত অভিভাবক ও আমার প্রিয় সন্তান সমতুল্য  শিশুরা, সকলকে শুভেচ্ছা।
আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জীবনের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই রোগ দুটি প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সময়মতো টিকা প্রদান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে এই কর্মসূচি শতভাগ সফল করতে বদ্ধপরিকর। জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও জেলার প্রত্যন্ত অঞ্চলের একজন শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে সেজন্য আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক,মসজিদের ইমাম,  জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
আমি অভিভাবকদের অনুরোধ করব, গুজবে কান না দিয়ে আপনাদের  সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে হাম-রুবেলা টিকা নিশ্চিত করুন। আপনার একটি সচেতন সিদ্ধান্ত আপনার শিশুকে সারাজীবনের জন্য সুরক্ষিত রাখবে।
আসুন, আমরা সবাই মিলে সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করি এবং হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। 
এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

1

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

4

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

5

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

6

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-র

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বাপ্পির নেতৃত্বে ট্রাক ট্যাংলরি শ্র

9

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

10

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

11

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

12

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

13

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

14

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

15

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

16

আজ পবিত্র আশুরা

17

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20