টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বিত আলোচনা করবেন।
বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।
মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারাই নারী-কিশোরীদের উত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্কুল-কলেজ ও বাজারের আশপাশে বিশেষ নজরদারি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের উদ্যোগ নেওয়া হবে। ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের সঙ্গে বসে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার  নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসন জনগণের পাশে আছে। যে কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকেও সচেতন থাকতে হবে এবং অপরাধ দেখলেই প্রশাসনকে তথ্য দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

1

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

4

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

5

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

6

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

7

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

8

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

9

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

10

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

13

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

16

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

17

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-র

20