টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্রশাসককে স্মারকলিপি

 শহরের অতি পরিচিত ও ব্যস্ততম এলাকা মিশনপাড়া জামে মসজিদের সামনের সড়কে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ ও স্থায়ী সমাধানের দাবিতে সিটি করপোরেশনের প্রশাসকের নিকট এলাকাবাসীর পক্ষে জহির আহমেদ সোহেল স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনে এ স্মারকলিপি প্রদান করেন তিনি।

 এ সময় স্মারকলিপি পেয়ে দ্রুত ময়লা আবর্জনা অপসারণের নির্দেশ দেন সিটি প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। 
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে জহির আহমেদ সোহেলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এসময় জহির আহমেদ সোহেল বলেন: দীর্ঘদিন যাবত মিশন পাড়া জামে মসজিদের সামনে ময়লার স্তুপের কারণে মানুষ নামাজ পড়তে যেতে পারত না ছোট ছোট সন্তানের স্কুল কলেজে যেতে পারত না বিভিন্ন রোগ বালাই ছড়াচ্ছে। আমি নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনে মাননীয় প্রশাসক সাহেবের কাছে একটি স্মারকলিপি নিয়ে যাই তিনি আমার স্মারকলিপি দেখে সাথে সাথে আদেশ দেন তাদের কর্মকর্তাদের দুই একদিনের মধ্যে যাতে মিশন পাড়ার ময়লা আবর্জনা অপসারণ করা হয়। 

এদিকে তার জন্মদিন উপলক্ষে আমি ও আমার বন্ধু মহলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাই। এই যুগ উপকারী সিদ্ধান্ত এবং দ্রুত এর বাস্তবায়ন করায় মিশন পাড়া এলাকাবাসী ও আমার পক্ষ থেকে নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। 
​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মিশন পাড়া জামে মসজিদের মূল ফটকের সামনে ও সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এর ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধের কারণে মসজিদে আসা মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জুমার নামাজসহ প্রতিদিনের সালাতে অংশ নিতে আসা বয়োবৃদ্ধ ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি বৃষ্টির দিনে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে পুরো রাস্তায় চলাচল দুষ্কর হয়ে ওঠে।


​স্মারকলিপি গ্রহণকালে সিটি করপোরেশনের প্রশাসক প্রতিনিধি দলকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন এবং দ্রুত সময়ে এলাকাটি পরিচ্ছন্ন রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।​এ
এ বিষয়ে স্থানীয় অধিবাসীরা জানান, সোহেলের উদ্যোগে দীর্ঘ দিনের পরে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্ত হতে যাচ্ছে মিশনপাড়াবাসী এ জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সোমন, আনিস, মোজাম্মেল, বাপ্পি ও রকি সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর

1

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

2

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

3

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

4

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

5

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

6

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

7

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

10

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

15

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

16

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

17

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‍্

20