টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু মাসুম

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব-২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  আবু মুহাম্মাদ মাসুম 

প্রধান অতিথি বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেম আমার যে অধিকার রয়েছে, আপনাদেরও ঠিক একই অধিকার রয়েছে। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না।’
বাংলাদেশের হিন্দু-মুসলিম সম্প্রীতির ইতিহাস বহু পুরোনো। শত শত বছর ধরে একই গ্রামে, একই মাটিতে, একই আকাশের নিচে দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ঈদ হোক বা পূজা, সুখ-দুঃখে সবাই একসাথে অংশ নেয়।
“হিন্দু মুসলিম ভাই ভাই” কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। একে অপরের উৎসবে সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো—এগুলোই প্রমাণ করে আমরা একে অপরের শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। তাই আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো বিভেদই আমাদের আলাদা করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, ঘৃণা নয়—ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করব।
এখানে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা সবাই বাংলাদেশি এবং এ দেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।
‎‎তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী বা অশুভ শক্তি যদি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপশক্তিকে নারায়ণগঞ্জের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।
‎‎তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এই চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এ দেশের নাগরিক এবং এ দেশে কোনো ধরনের অপকর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না।’
‎‎তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের পাশে আমরা সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজা ফ্রন্ট কমিটি, রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায় এবং শ্রী শ্রীবাস রায় (অপু)।
মহোৎসবে সভাপতিত্ব করবেন শ্রী দিগেন বিশ্বাস, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন), রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের সভাপতি।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এ মহোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্তদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

1

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

2

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

3

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

9

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

10

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

11

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

12

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

13

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

16

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

17

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

18

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

19

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনা

20