টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় সোনারগাঁও উপজেলায় ১টি স্পটে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার  গাছের চারা সংসদ সদস্যের উদ্যোগে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায়ও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সোমবার ৬ জুলাই সোনারগাঁওয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি। 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারব। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় এবং তা পরিচর্যা করে, তাহলে আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।শুধু গাছ লাগালে হবে না, গাছকে যত্ন নিতে হবে এবং পরিচর্যা করতে হবে বেড়ে ওঠার জন্য। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে চারা নিয়ে বাড়ি ও বিদ্যালয়ে রোপণ করবে এবং যত্ন ও পরিচর্যা করবে গাছটি বেড়ে ওঠার জন্য এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচিতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির  ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী একটি করে বৃক্ষ চারা রোপন করেন। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ। শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে তা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

1

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

2

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

3

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

4

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নাম

7

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান

8

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

9

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

10

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

13

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

14

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

15

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

16

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

17

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

18

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

19

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

20