টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের কাশীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিরাতুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় উত্তর গোয়ালবন্দ ব্যাংক কলোনি সংলগ্ন কারী বাড়ি বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব মোঃ জাবেদ আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শ্যামল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ভেন্ডার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামান রনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল ইসলাম, কাশীপুর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আহমদ, মোঃ আরিফুল ইসলাম দেওয়ান, মোঃ বাদশা ব্যাপারী ও খাইরুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাশীদ পরিবেশনায় মুখরিত অনুষ্ঠান
অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী নাশীদ পরিবেশন করে। পাশাপাশি জনপ্রিয় নাশীদ শিল্পী মাসুম বিল্লাহ ইলিয়াস, নাজমুল হাসান সাইফী (সিলেট), সফিয়ান সাকী (প্রাণের মদিনা), এইচ এম হাসান মাহমুদ, রিয়াজুল ইসলাম, ইয়াসিন মাহমুদ, আবু সাঈদ সাইফী, জুবায়ের, জিহাদ খান, আহমাদ মুরসালিন (তাওবা শিল্পীগোষ্ঠী) ও রাইহান শেখ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেডিও একাত্তরের উপস্থাপক ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ।
অতিথি ও সদস্যদের সম্মাননা
অনুষ্ঠানের বিশেষ পর্বে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা, সময় ও শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সংগঠনের সঙ্গে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ সম্মাননার আয়োজন করা হয়েছে।
ইসলামী আদর্শ ও মানবসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণ, ইসলামী মূল্যবোধ চর্চা, নৈতিক সমাজ গঠন এবং মানবতার কল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইসলামী আদর্শের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, শিল্পী, সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী ও সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে রাত পর্যন্ত নাশীদ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা চলে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজনে:
আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন
কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মি

3

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

6

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

9

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

10

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

11

আজ পবিত্র আশুরা

12

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

13

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

14

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

15

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

16

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

17

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

18

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

19

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

20