টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের ছাদের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পর ১৫/৫/২০২৬ ইং শুক্রবার জুম্মার নামাজের পর সরেজমিনে তা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
গত বৃহস্পতিবার, ১৪ মে সকাল ৯টা ৩০ মিনিটে মসজিদের ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় থাকায় তার পক্ষে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এর আগে গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের দ্বিতীয় তলার কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও বাকি পুরো অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিন ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে নষ্ট হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং শত শত মুসল্লির নামাজ আদায়ে ভোগান্তি হতো।
এ অবস্থায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উদ্যোগে ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হয়। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এখন বৃষ্টির সময় মুসল্লিদের নামাজ আদায়ে আর কোনো অসুবিধা হবে না।
 শুক্রবার জুম্মার নামাজের পর ছাদের ঢালাই কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “গতকাল সরকারি গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমি ঢালাই কাজের উদ্বোধনে থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছিল। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশের ধারাবাহিকতায় দ্রুত সময়ে ছাদ ঢালাইয়ের কাজ মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ এখন মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসন জনগণের ধর্মীয় ও সামাজিক প্রয়োজন পূরণে সবসময় সচেষ্ট থাকবে। মসজিদের বাকি কাজও দ্রুত সম্পন্ন করে পুরোপুরি ব্যবহার উপযোগী করা হবে।
মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, এনডিসি মোহাম্মদ  শাহরিয়ার পারভেজ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম ও মুতয়াল্লী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‍্

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

5

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন

8

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

9

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

10

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

11

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

12

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

15

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

16

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

19

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

20