টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি (রেজিঃ নং-৩৩৪৬) এর নিকট চাদাঁ দাবী ও জোর পূর্বক মার্কেট দখলের জন্য হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ। 
শনিবার (৪ জুলাই) দুপুরে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
এসময় সংগঠনের পক্ষে কোষাধ্যক্ষ সারোয়ার খান গণমাধ্যম কর্মীদের জানান, বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতির নেতৃবৃন্দ  দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সরকার দুই নং বিবাদী মজিবর রহমান, মনিরুল হক সরকার ও হাবিবুর রহমান রুবেল গংদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদান সহ ভুয়া ডিড ডকুমেন্টস তৈরি করে অর্থ আত্মসাৎ করেছে। যার দরুন সংগঠনের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে তারা খুন জখম করা সহ নানা হুমকী-ধমকী প্রদান করে। এতে করে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে তারা আরো বেশী ক্ষিপ্ত হয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে নইলে মার্কেট পরিচালনা করতে দিবেনা বলে হুমকী প্রদান করে। 
এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচ টার সময় ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইনবোর্ড ২নং রোডের ১নং শান্তিধারা বায়তুল মোকাররম হকার্স মার্কেটটি অবৈধভাবে দখল করার জন্য কয়েকটি দোকানের সাটার কুপিয়ে ভাংচুর করে। এসময় তারা স্থানীয় লোকজনদেরকে সমিতির সদস্যদের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মার্কেট দখল সহ খুন জখম করার হুমকী প্রদান করে স্থান ত্যাগ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং উক্ত ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানান সমিতির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

1

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

2

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

3

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

4

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

5

হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর

6

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

7

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

8

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

11

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

12

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

13

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

14

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

15

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

16

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

17

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

20