টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা কমিটির পক্ষ থেকে ডেঙ্গু কিট বিতরণ

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির সুরক্ষায় এবং চিকিৎসাসেবা জোরদারে এগিয়ে এসেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি। কমিটির উদ্যোগে শহরের খানপুর ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২০০০ (দুই হাজার) ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ করা হয়েছে।

​আজ (২রা সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব ডেঙ্গু কিট হস্তান্তর করেন ‘ আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

​ এসময় আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মিরাজ বলেন, "সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যেকোনো মানবিক সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা জুলাইযোদ্ধা এই কমিটি করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই কমিটি এই জন্যই করা হয়েছে যাতে করে আমরা উন্নয়ন কাজে লাগতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়ে উন্নয়ন কাজ করাতে চান। আহত জুলাই যোদ্ধাদের ৭৪ জন কে প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি চাকরি দিয়েছেন। 

বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা সহায়তার লক্ষ্যেই আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। সামাজিক ও মানবিক সুবিধায় আমাদের এই ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আমরা জুলাইযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মশিউর রহমান রনি বলেন,জুলাই আমাদের চেতনা ও প্রেরণার অংশ। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজব্যবস্থায় বিশ্বাস করে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ডেঙ্গু কিট বিতরণ করা হয়েছে এটা খুবই প্রশংসনীয়। দেশের উন্নয়নে জুলাই যোদ্ধারা কাজ করছে এবং করে যাবে। 

​হাসপাতাল তত্ত্বাবধায়ক বাশার বলেন, আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটির এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই কিট সরবরাহের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও সাধারণ রোগীরা দ্রুত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সুবিধা পাবেন। 

​উক্ত কিট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামান শাহাদাত, সহ-সভাপতি (দপ্তর) শাহাদাত হোসেন, আমরা জুলাইযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ন আহবায়ক এলাহি, আমরা জুলাইযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ সোহেল, সুমন, আনিছ, রকি সহ আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

3

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

4

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

5

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

6

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

7

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

8

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

9

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

10

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

11

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

12

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

13

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

14

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

15

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

16

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

19

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

20