টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্ধা

জাতীয় জীবনের সকল সংকট ও দেশ বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও সততাকে বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার সুরক্ষায় আমাদের ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।”বাংলাদেশ জিন্দাবাদ।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শিকদার বাপ্পী চিশতী বলেন, “শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।”  ১৯৭১ সালের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের বীরোচিত ভূমিকার কথা স্মরণ করে বলেন, “৭১-এর প্রারম্ভে রাজনৈতিক নেতৃত্বের দ্বিধা ও সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে ২৬শে মার্চ মেজর জিয়ার কালূরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা সারা জাতিকে রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র জুগিয়েছিল। যার ফলশ্রুতিতে দেশের ছাত্র, যুবক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ হানাদার বাহিনীকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

1

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

2

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

3

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

4

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

5

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

6

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

7

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

8

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

9

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

11

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

12

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

13

স্বর্ণের দাম আরও কমল

14

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

15

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

18

হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর

19

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

20