টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘মোবাইল আসক্তি থেকে আপনাদের ফিরে আসতে হবে বইয়ে মনোযোগ দিতে হবে।’
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নলুয়ায় এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাধান-১৮ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমার ওয়াইফও একজন লইয়ার। সেও সকালে আদালতে যায়, মামলা করে। আমিও একসময় আদালতে যেতাম। সে সকালে আগে উঠে আমার জন্য রান্না করে। আমি খাওয়াদাওয়া করে অফিসে যাই, তারপর সে অফিসে যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সুযোগ একটি জাতির জীবনে প্রতি ষাট বছর পরপর আসে। এমন একটা সময়ে বাংলাদেশ এসেছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম। কোনো কোনো দেশে জনসংখ্যা কমছে এবং তাদের যুবকদের সংখ্যাও কম। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যাই যুবক। এমন সুযোগ জাপান পেয়েছিল। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে আজ পৃথিবীর উন্নত দেশ।’
সমাধান-১৮ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগ

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

4

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

5

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহ

6

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

7

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

8

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

9

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

10

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

11

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

12

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

13

কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হ

14

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

15

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

16

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

17

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

18

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

19

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

20