টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জে জনসংখ্যা ও যানবাহনের চাপের তুলনায় সীমিত সড়ক অবকাঠামো সত্ত্বেও যানজট নিয়ন্ত্রণে ব্যতিক্রমী ভূমিকা রাখায় ট্রাফিক বিভাগের প্রশাসন টিআই এম এ করিমকে সম্মাননা জানিয়েছে গণপ্রজাতন্ত্রী সরকারের নিবন্ধিত  বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল ১২-৮-২৬ ইং বুধবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিআই করিমের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনির নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান,  মোঃ মশিউর রহমান, মোঃ মোক্তার হোসেন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সময়ে নেতৃবৃন্দরা বলেন, ইন্ডাস্ট্রিয়াল কারখানা, চাকরি ও বাণিজ্যের সুবাদে নারায়ণগঞ্জ এখন দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ জেলা। সিটি কর্পোরেশন হওয়ার পর নারায়ণগঞ্জে জনসংখ্যা এবং পরিবহন এর সংখ্যা  দ্রুত বাড়লেও রাস্তার পরিধি সে হারে বাড়েনি। এর সঙ্গে যুক্ত হয়েছে ফুটপাত ও সড়কের পাশে ভাসমান দোকানপাট।
কমিটির নেতৃবৃন্দ  উল্লেখ করেন, যানজট নিয়ন্ত্রণে যে পরিমাণ ট্রাফিক ফোর্স ও অফিসার প্রয়োজন, বর্তমান বরাদ্দ তার তুলনায় অপ্রতুল। আশির দশকের নির্ধারিত জনবল দিয়ে একটি জেলা ও সিটি কর্পোরেশনের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা চালানো বাস্তবে কঠিন। এর মধ্যেও নারায়ণগঞ্জের বিচক্ষণ পুলিশ সুপারের নির্দেশে দিন-রাত পরিশ্রম করে টিআই এম এ করিম তার সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও আন্তরিকতা দিয়ে নারায়ণগঞ্জের যানজট অনেকাংশে সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন।
জেলা পুলিশ সুপারের সমন্বয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার কারণে টিআই করিম ইতোমধ্যে কয়েকটি সংস্থা থেকে প্রশংসা পেয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
এই সময় জাহাঙ্গীর আলম জনি বলেন, স্বল্প জনবল ও প্রতিকূল পরিবেশেও জনগণের ভোগান্তি লাঘবে টিআই এম এ করিম যে আন্তরিকতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। বাংলাদেশ  রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে আমরা তার এই প্রচেষ্টাকে সম্মান জানাই।
  
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন এলাকা হিসেবে ঘোষণার জন্য জোর দাবি জানান। তাদের মতে, মেট্রোপলিটন হলে অতিরিক্ত পুলিশ বরাদ্দ পাওয়া যাবে, যা যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান বাড়াতে সহায়ক হবে।
এই সময় আরো বলেন, নারায়ণগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এখন মেট্রোপলিটন ঘোষণা সময়ের দাবি। এজন্য পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক, এনডিএ প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, বিকেএমইএ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নারায়ণগঞ্জবাসীকে যারা ভালোবাসেন, সবাই একযোগে উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব,যোগ করেন জেলা শাখার নেতারা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

1

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

2

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

3

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

4

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

5

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

6

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

9

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

10

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

11

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

12

স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালীর গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

13

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

14

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

17

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

18

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

19

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

20