টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কালাম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। 
ফ্রি মেডিকেল ক্যাম্পে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পটি একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।
বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ পরিচালনা করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর  যুবদল আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সেটা প্রশংসার দাবীদার। চিকিৎসা সেবার এ আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাংসদ এড. আবুল কালাম।
বক্তব্য শেষে অসহায়, দুস্থদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

1

গ্রেফতার কৃত অয়ন সেনা শুভ 'র পিতা জাকির এখন শ্রমিক দল নেতা !

2

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

3

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

4

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

5

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের র‍্যালিতে শহিদ বাপ্পি নে

6

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

7

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

10

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

11

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিপুর পক্ষে ফতুল্লা

12

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

15

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

16

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

17

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

18

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

19

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

20