টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন-ডিসি

২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। পরীক্ষাকেন্দ্রের আশপাশে প্রশ্নফাঁস, নকল ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঠেকাতে জেলার সব পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে থাকা ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আগামী ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সকল পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে অবস্থিত ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখতে হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সময় কোনো ধরনের নকল, প্রশ্নপত্র সংক্রান্ত গুজব বা অনিয়ম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তদারকি জোরদার করা হবে। সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পাশাপাশি কেন্দ্রগুলোতে সিসিটিভি সচল রাখা, কন্ট্রোল রুম চালু রাখা এবং কেন্দ্র সচিবদের জন্য বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

3

স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালীর গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

4

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

5

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

6

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

7

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

8

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

9

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

10

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

11

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

14

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

15

তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

19

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

20