টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফতুল্লার দেওভোগ পশ্চিম নগর এলাকায় বাগে জান্নাত জামে মসজিদের জমি দখল ও  মসজিদ কমিটির সদস্যাদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ কমিটি ও স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা। সোমবার দুপুরে বাগে জান্নাত জামে মসজিদের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাগে জান্নাত ‎মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন নিমাই, সহ- সভাপতি আহসান হাবিব খান, ‎দেওভোগ পশ্চিম নগর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক কামাল হোসেন বক্স, ‎দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী আবুতাহের জিহাদি। এছাড়াও উপস্থিত ছিলেন, ‎মসজিদের মোতাল্লি ও সভাপতি এবং পঞ্চাতকমিটি সভাপতি মো.দুলাল হোসেন মেম্বার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  বাগে জান্নাত জামে মসজিদের ৪০ পয়েন্ট জায়গা দখল করে রেখেছেন এস এম এমদাদ মাসুদ। তার মসজিদের জায়গা ফেরত দিতে বার বার অনুরোধ করা হয়েছে। এনিয়ে তার সাথে মসজিদ কমিটির সাথে বিরোধী সৃষ্টি হয়। এমদাদ মাসুদ বিষয়টি সমাধান না করে উল্টো মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা করে হয়রানি করে। মসজিদের জায়গা দখল ছাড়াও এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে কথা বললেই মামলা দিয়ে হয়রানি করা হয়। দুলাল মেম্বারসহ মসজিদ কমিটির তিনজনকে হয়রানি করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যক্তিরা ছাড়াও এমদাদ মাসুদের প্রতারণার শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
পুলিশের চাকরির কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা ও এক কনন্ট্রাকদারের ৪ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয় এমদাদ মাসুদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ এমদাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন স্থানীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

1

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

2

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

3

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

4

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

5

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

8

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

9

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

12

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

13

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের ম

14

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

15

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

16

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

17

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : নবী-টিপু পরিষদের জয়

20