টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক শফিক

আড়াইহাজার উপজেলা শাখার "সচেতন, সোচ্চার ও সংগঠিত জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ" স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল।
আড়াইহাজার উপজেলা সুজনের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি 
মোঃ মাসুম বিল্লাহ। 
নারায়ণগঞ্জ জেলা সুজন সাধারণ সম্পাদক 
মোঃ আশরাফুল হক আশু, সুজন নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মাকসুদা ইয়াসমিন,
সুজন  সেনারগাও থানা সভাপতি মনিরুজ্জামান সহ সুজন আড়াইহাজার ও সোঁনারগাও উপজেলা সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সচেতনতায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুজনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘আমাদের আড়াইহাজার ও আড়াইহাজার টাইমস।
অনুষ্ঠান শেষে মোঃ মনিরুজ্জামান সরকার কে সভাপতি শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট  নতুন কমিটি ঘোষনা করেন। সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। এতে সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল কবির, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন পারভেজ ভূইয়া,সহ-সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ ভূইয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ রিপন মিয়া,কোষাদক্ষ মোঃ গোলাম রব্বানী,মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা ইসলাম,সিনিয়র কার্যকরী সদস্য মাসুম বিল্লাহ,মজিবুর রহমান জাহিদুল ইসলাম,মোঃ বাহা উদ্দিন,মোঃ মাশকুর,মোঃ আসমত আলী মোল্লা,মনজুরুল আলম,আবু তাহের, মোঃ মনিরুল ইসলাম, রাসেল মিয়াকে সদস্য করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

1

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

4

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

5

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

6

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

7

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

8

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

11

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

14

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

15

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

18

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

19

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

20