টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া হয়ে পুনরায় নিতাইগঞ্জে এসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে জশনে জুলুসটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর১৫০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে প্রতিবছর এ আয়োজন হয়ে আসছে।
এ বছর ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে ৪০ থেকে ৫০ বছর ধরে এ আয়োজন চলে আসছে। সেই ধারাবাহিকতা আজও মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ধরে রাখা হয়েছে।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে একতা রয়েছে এবং রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অনেক আলেম, কওমি ও মাদরাসার ছাত্রও এ আয়োজনে অংশ নিয়েছেন। কওমি, সুন্নি বা আলিয়া পরিচয় যা-ই হোক, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের ইসলামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটি সংগঠন দাঁড়িয়েছে। তারা আমাদের মধ্যেই কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে। তারা অর্থের বিনিময়ে তাদের দিয়ে আমাদের ঈমানহারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা কি সেটা হতে দিতে পারি? কখনোই সেটা হতে দিতে পারি না।’

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিষয়ে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তবে নবীর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া মানা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

2

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

3

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

4

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

7

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নাম

8

স্বর্ণের দাম আরও কমল

9

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

10

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

11

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

14

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

15

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন

18

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

19

নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান

20