টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আইন সকলের জন্য সমভাবে প্রয়োগ হবে। আমি বাকিগুলোর কথা বলতে পারবো না। আমার প্রতিষ্ঠানে আইন প্রয়োগের ক্ষেত্রে আপনি কে? কত বড় ক্ষমতাশালী এটা আমার প্রতিষ্ঠানে বিবেচ্য বিষয় হবে না। 
সোমবার (২৪ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 
তিনি বলেন, আমি আজকে পর্যবেক্ষণের পরে অনুধাবন করলাম আপনি দাবী করেন আপনি সচেতন নাগরিক, কিন্তু আপনার ওপরে আসলে সেটা দেখা যায় না। আমি স্পষ্ট করে বলতে চাই। আইন সবার জন্য সমান। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় অঙ্গিকারের একটি। আইনের ব্যত্যয় ঘটলে সেটা কোন ব্যক্তি কোন গোষ্ঠী সেটা দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা সবসময় খোলা। বিনিময়ে সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। বাকি সব দায় দায়িত্ব আমাদের। 
তিনি বলেন, আপনারা কোথাও আইন লঙ্ঘন দেখলে আমাদের অবগত করুন। এটা আপনাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের বর্তমানে জনবলের সংকট রয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। কোথাও আইন লঙ্ঘন হলে সেটা আপনারা প্রতিবেশী বা এলাকার লোক হোক। আমাদের জানান। সকলের জন্য যেটা কল্যাণকর আমরা সেটাই করবো।
তিনি আরও বলেন, আপনারা বিনা কর্তৃপক্ষের অনুমতিতে কোন রকমের স্থাপনা নির্মাণ করবেন না। স্থাপনা নির্মাণে যে নিয়ম নীতি রয়েছে সেটা মেনে কাজ করতে হবে। আপনারা সরকারের সাথে দায়িত্বশীল আচরণ করলে সরকার এর চেয়ে ১শ গুন বেশি সাহায্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

1

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

2

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

3

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

4

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

5

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

6

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন সদর

7

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

8

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

9

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

10

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

11

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

12

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

13

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

14

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

17

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

18

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

19

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

20