টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬মার্চ) নগরীর স্বাধীনতাচত্বর এলাকায় ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল আরিফের আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজালালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাহমুদ ময়না, দক্ষিণ নলুয়া জামে মসজিদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ফালু, দক্ষিণ নলুয়া জামে মসজিদের সাবেক সভাপতি  আক্তার উদ্দিন, শহীদ নগর পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন দেওয়ান, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন,  বিএনপি নেতা মোঃ মনির হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফের উদ্যোগ অনেক সুন্দর। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আল আরিফ পালন করেছে। তারেক রহমান এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমাম মোয়াজ্জিম ও খাদেমদের বেতন বেসরকারিভাবে মসজিদ কমিটি দিত কিন্তু তিনি সরকারীকরণ করে দিয়েছেন এবং এখন থেকে ইমাম মুয়াজ্জিমও খাদেমদের বেতস সরকার থেকে দেওয়া হবে। এবং জনগণদের জন্য সুসংবাদ রয়েছে ঈদের পর আপনারাও ফ্যামিলি কার্ড পাবেন, কৃষকেরা কৃষি কার্ড পাবেন,মা বোনেরা স্বাস্থ্য কার্ড পাবেন। আজকে এখানে আপনারা হাসিমুখে ই সামগ্রী গ্রহণ করবেন এবং হাসিমুখে আনন্দ উল্লাস করবেন আপনাদের কাছে অনুরোধ মরহুম জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া,মরহুম আরাফাত রহমান কোকো জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতবাসী করে। 
পরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

2

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

5

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

6

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

7

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

8

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন না:গঞ্জ গড়ে তুলতে একয

11

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

12

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

13

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

14

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

17

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

20