টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যার হুমকী, থানায় অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি সোনারগাঁ: সোনারগাঁ থানাধীন দড়িগাঁও, এলাহিনগর সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মিন্টু মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মাদক বিক্রি, জুয়া, চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এ ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী ও যুবদল নেতা গফুর সরকারকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ হত্যার হুমকী প্রদান করে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে যুবদল নেতা  উল্লেখ করেন, মিন্টু মন্ডল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাহিনগর সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। যদি কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে মারধর সহ হত্যার হুমকী প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই আমি ব্যবসায়ীক কাজে বন্দর যাওয়ার পথে এলাহিনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী রাস্তায় পৌছালে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে নানা ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকী দেয়। আমাকে চিনতে পেরে ও রাজনৈতিক পরিচয় জানতে পেরে মরহুমা বেগম খালেদা জিয়াকে উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার সাথে থাকা ব্যবসায়ের নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

 

তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত থেকে এহেন অন্যায় কর্মকান্ড চালিয়ে আসছে। তাই তিনি অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

1

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

2

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে বাপ

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

5

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

6

গোগনগরে আ'লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইউনিয়ন যুবদল নেতা ইয়

7

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

8

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

সোনারগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রা

11

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

12

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

13

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

16

ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে- ছাত্রদল নেতা মোবারক

17

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

18

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

19

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

20