টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সাখাওয়াত

শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দির মডেল মন্দির হিসেবে তৈরি করে দেয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। 
মঙ্গলবার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, এটা একটা ধর্মীয় বিষয়। সেখানে একটি ধর্মীয় স্থাপত্য তৈরি হবে। মন্দির কমিটি যেভাবে পরিচালনা করবে সেভাবেই হবে। আমরা শুধুমাত্র তাদের মন্দিরটি তৈরি করে দিবো; এর পরিচালনা, তদারকি সকল কিছু মন্দির কমিটির তত্বাবধানে থাকবে। এছাড়াও মন্দিরের পূর্বের নাম যেটা ছিলো সেটাই থাকবে। মন্দির নির্মানের জন্য যে নকশা তারা দিবেন সেভাবেই তৈরি করে দেয়া হবে। আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে। 
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য যে চেষ্টা করছেন সেটার নজির হিসেবে আমরা এই ধর্মীয় উপাসনালয় তুলে ধরতে চাই। আমরা চাই হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা যেন নির্বিঘ্ন তাদের ধর্ম চর্চা করতে পারেন। বাংলাদেশে এটা একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। এই কাজ করার ক্ষেত্রে আমাদের চাইতে আপনাদের সহযোগিতা বেশী দরকার। ধর্মীয় উপাসনালয়টি আমরা করে দিবো সকল কিছু আপনারা স্বাধীনভাবে করবেন। 
মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল বলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক ধন্যবাদ। তিনি সরকার ও নাসিক এর পক্ষ থেকে আমাদের যে চাওয়া সেটা পূরণ করে দিবেন। সিটি কর্পোরেশন এই মন্দির তৈরি করে নারায়ণগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। 
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গৌড় নিতাই জিউড় বিগ্রহ মন্দির কমিটির উপদেষ্টা সদস্য মানস দাস, সভাপতি সৌমিক কর্মকার,  মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক কানাই সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা, শংকর কুমার সাহা, জয় কে রায় চৌধুরী বাপ্পি, সহ-সভাপতি দেবব্রত সরকার পাপ্পু, কোষাধ্যক্ষ অশোক কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

1

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

2

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

3

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

4

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

5

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

8

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

9

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

10

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

11

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

12

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

13

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

14

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

15

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

16

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

17

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

18

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

19

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

20