টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন

বর্তমান চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। 

তার এই পদোন্নতিতে নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ইতোপূর্বে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলায় সুনামের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। জনকল্যাণ ও জনসেবায় নিরলস কাজের মাধ্যমে তিনি সর্বশ্রেণীর  মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
চাকরির প্রয়োজনে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে গেলেও, তার বৃহৎ ও সময়োপযোগী উদ্যোগগুলোর কারণে আজও এ দুই জেলার মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 
নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মানবিক ও দক্ষ নেতৃত্বের কারণে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হয়েছিল।
তার পদোন্নতির খবরে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। 
নারায়ণগঞ্জ জেলাবাসী আশা প্রকাশ করেন, যুগ্মসচিব হিসেবে পদোন্নতিতে   মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় অবদান রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

1

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

2

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

3

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

4

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

5

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

6

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

12

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

13

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

14

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

15

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

18

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

19

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

20