টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে "Automated Land Management System: The Changes, Development and Way Forward" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা, জেলার সকল সহকারী কমিশনার ভূমি, ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ। 
সেমিনারে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমি সংক্রান্ত সেবাসমূহকে ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। ‘পেপারলেস অথবা লেস পেপার’ ধারণা বাস্তবায়ন, সময় ও ব্যয় সাশ্রয়, দালালনির্ভরতা বাতিল, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস ভূমি সেবা, অটোমেটেড রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, অটোমেটেড রেকর্ড হোল্ডিং সমন্বয় এবং শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করাই ভূমিসেবা মেলা ২০২৬ এর মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে সরকার অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন ঘরে বসেই ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাচ্ছে। এতে নাগরিকদের সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।”
তিনি আরও বলেন, “দালালচক্র ও দুর্নীতি বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম পেলে সরাসরি হটলাইনে অভিযোগ করুন। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় আমরা শতভাগ ডিজিটাল ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
উল্লেখ্য, ভূমিসেবা মেলা ২০২৬ আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন সেবাগ্রহীতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

1

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

2

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

3

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

4

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

5

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

6

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

7

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

8

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

9

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

10

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

11

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

12

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

15

স্বর্ণের দাম আরও কমল

16

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

17

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

18

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

19

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

20