টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা" শীর্ষক সেমিনার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
তারাব পৌর অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য  মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি মোঃ রায়হান কবির বলেন যে, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তিঁনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন৷ 
সেমিনারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের সরকারী  কর্মকর্তা; রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

1

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসক

2

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

3

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

8

ধর্ম যার যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার- আবু মোহাম্মদ মাস

9

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

10

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

11

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

12

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন সদর

13

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

14

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

15

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

16

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি, না:

17

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

18

মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কা

19

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

20