টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে - আব্দুস সবুর

৫ মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৫ মে) বিকেলে হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া কাছেমুল উলুম মাদানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আব্দুস সবুর। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিটি জেলায় এমন নেতৃবৃন্দ দিতে হবে যাতে করে কেউ তাদের ব্যাপারে চুল পরিমান ভুল ধরতে না পারে। এ সংগঠনের নেতৃবৃন্দ হয়ে যদি তারা অন্যায়, দূর্ণীতি বা ওলট-পালট করে তাহলে তাদের কাছ থেকে হেফাজতে ইসলামের ব্যাপারে কি আশা করবো। আমাদের যারা মুরুব্বি ছিলেন তারা চলে যাওয়ার পর মনে হলো সঠিক ইসলাম আমাদের কাছ থেকে চলে গেছে। এজন্য আমাদেরকে যোগ্যতা সম্পন্ন লোক খুঁজে বের করতে হবে। এমন মানুষ হতে হবে যারা ইসলামের হেফাজত করতে পারবে। 
বক্তব্য শেষে ৫ মে গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
অনুষ্ঠানে সদর থানার সভাপতি মুফতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস নদভী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম, মাওলানা মেহরাব হোসেন, মুফতি রিয়াজ হোসাইন, রতন হোসেন,  মাওলানা ইছহাক, মাওলানা মীর আহমদ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

1

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

2

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তু

3

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

4

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

5

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

6

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

9

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

10

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

11

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

12

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

13

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

14

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

15

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

16

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

17

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

18

মতলব উত্তরে পরকীয়ার প্রেমে বিবাহবিচ্ছেদ, অনিশ্চয়তায় ৫ বছরে

19

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

20