টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

‎বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় হোসিয়ারি সমিতির সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে মহানগর বিএনপি।

‎র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
র‍্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এছাড়া বিএনপিনেতা  বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

1

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

2

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

7

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

8

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

16

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

17

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20