টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন মোঃ মাসুদ রানা। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সাবদি ছোনখোলা এলাকার একজন স্থায়ী বাসিন্দা। পেশায় তিনি একজন সাধারণ মিশুক (অটোরিকশা) চালক ছিলেন। কিন্তু আজ নিয়তির নির্মম পরিহাসে তার স্বাভাবিক জীবন থমকে গেছে।
ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে উপার্জনের একমাত্র মাধ্যম সাধের মিশুকটি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন মাসুদ রানা। কিন্তু ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি মাসে নিয়মিত কেমোথেরাপী দিতে হচ্ছে। ডাক্তার জানিয়েছেন, অতি দ্রুত তাকে আরও তিনটি থেরাপি দিতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ (৩,৫০,০০০) টাকা। কিন্তু বর্তমানে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা অসহায় মাসুদ রানার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছেন না মাসুদ রানা। একদিকে নিজের চিকিৎসার খরচ, অন্যদিকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো—সব মিলিয়ে পরিবারটি আজ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। চিকিৎসার টাকা জোগাড় তো দূরের কথা, বর্তমানে দুমুঠো অন্নসংস্থান করাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। পরিবারটি এখন প্রায় পথে বসার উপক্রম।
এমতাবস্থায়, নিজের সন্তানদের মুখে হাসির ফুটাতে এবং পৃথিবীর বুকে বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবান, প্রবাসী ভাই-বোন এবং সকল সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মাসুদ রানা।
"আপনার সামান্য একটু সহযোগিতাই পারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মানুষটিকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং একটি অসহায় পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে।"
সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: মোঃ মাসুদ রানা
বিকাশ: ০১৯৬১০৩২৪২৮
ব্যাংক অ্যাকাউন্ট: সোনালী ব্যাংক পিএলসি
শাখা: বন্দর শাখা, নারায়ণগঞ্জ।
অ্যাকাউন্ট নম্বর: ৩৬২১০০১০০৬৭৩৬১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

4

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

5

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

6

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

7

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি কর

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

10

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

11

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

12

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

13

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

16

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

17

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

18

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20