টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ জেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় কেন্দ্রসচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ভেন্যু নির্ধারণ, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ এবং বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ পরিবেশে  ও মেধাভিত্তিক হয় এবং কোনোভাবেই নকলের সুযোগ না থাকে—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান। এ সময় কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতিমূলক  মতামত তুলে ধরেন এবং  সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

1

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

2

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

3

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

4

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

5

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

6

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

7

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

10

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যু

13

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

16

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

17

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

18

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

19

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

20