টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাট-বাজার ও ছুটিতে যাওয়া বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রবিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনের সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট, ব্যাংক, বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি যাবেন তাদের বসতবাড়ির নিরাপত্তায় পুলিশি টহল বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাতে হবে। সড়ক-মহাসড়কে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জাল টাকা শনাক্তে হাটগুলোতে বিশেষ বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
জেলা প্রশাসক বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না।”
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

1

সোনারগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রা

2

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

3

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

4

অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের ফলে স্বস্তি ফিরে আসছে না

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

7

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

10

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন সদর

11

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

12

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিপুর পক্ষে ফতুল্লা

13

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

16

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

17

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব - সুপ্রিম

18

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

19

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

20