টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই - আবু মাসুম

৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) ভিংরাব হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুহাম্মদ মাসুম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. রমজান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান মিয়া।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উৎসবে বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর দেশীয় ফল বিতরণ করা হয়। আনন্দ-উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

1

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

2

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

3

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

4

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

5

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

6

নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা মারধর ও ৬ লাখ টাকা ছিনতাইয়ের অ

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

9

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

10

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা

15

দেওভোগে শিশুদের বিনোদনকেন্দ্র ‘বেবী ল্যান্ড’ পার্কের উদ্বোধন

16

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

17

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

18

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20