টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা'স কিচেন। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে প্রতিপাদ্য বিষয় নিয়ে সফল নারী উদ্যোক্তা শেফ মিথিলা বিনতে হোসেন এর তত্ত্বাবধানে পরিচালিত মিথিলা'স কিচেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা গড়ার কারিগর মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রথম যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।
চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ মোঃ শাকিল, কাজী ফাউন্ডেশন ও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, নারী উদ্যোক্তা আইভি আরিফিন সহ অন্যান্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের জীবনের গল্প, পরবর্তী কর্ম পরিকল্পনা ও মানবিক গুণাবলীর বিষয়টি তুলে ধরেন এবং সঙ্গীত শিল্পী সজিব হোসেন এর হৃদয় নিংড়ানো ভালবাসার গানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

3

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

4

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

5

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

7

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

8

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

9

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

10

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

11

উৎসবের টানে বিষাদের ছায়া

12

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব - সুপ্রিম

13

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

14

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

২৮ অক্টোবর হ ত্যা কা ণ্ডে র বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

19

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

20