টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তর এর নেতৃত্বে  যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অবস্থান নেতাকর্মীরা।‎‎
শনিবার (১৬ মে) সকাল থেকেই কাঁচপুর  মহাসড়কের একপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা দুই হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানান।‎‎এসময় তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।‎

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত বলেন আমাদের মাঝে আজ যে বাঁধভাঙা উচ্ছ্বাস, যে স্লোগান আর ফুলের পাপড়ি দেখছেন, তা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নেতার প্রতি রূপগঞ্জ উপজেলা বি,এন,পি ও সাধারণ মানুষের গভীর ভালোবাসা এবং আস্থার বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের রক্তচক্ষু, অবর্ণনীয় নির্যাতন, আর মিথ্যা মামলার পাহাড় ডিঙিয়ে আমরা রাজপথে টিকে ছিলাম। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে লড়াই করতে হয়।
 
তিনি আরো বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল। সুদীর্ঘ সময় পর প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আজ সকাল থেকেই রূপগঞ্জ সহ  আশপাশের প্রতিটি এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
​

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বাপ্পির নেতৃত্বে ট্রাক ট্যাংলরি শ্র

3

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

4

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

5

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

6

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

9

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

10

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

11

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

12

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

15

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

16

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

17

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

18

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

19

জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী: বাবুল আহমেদের নেতৃত্বে বিশাল

20