টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও  ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক  মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।আজ (২১ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম রবিউল ইসলাম এ দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী—ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী সিফাত বাহিনী হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যা একটি ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনা। একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও উল্লেখ করেন, বন্দরে এর আগেও চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী আন্দোলনের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জসহ সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয়ে অপরাধ দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে জনগণের ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এদিকে, বুলবুল হত্যার বিচার দাবিতে আগামীকাল (২১ আগস্ট, শুক্রবার) বাদ জুমআ নারায়ণগঞ্জ বন্দর শাহী মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, “শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

1

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

2

নাসিকের প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

3

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

4

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

5

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

8

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

9

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

14

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

15

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

16

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

17

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

20