টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যাপক শোডাউন ও শুভেচ্ছা দিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি।
​শনিবার ১৬ই মে সকালে তারেক রহমান সড়কপথে চাঁদপুর যাওয়ার সময় সাইনবোর্ড এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন নেতৃত্বে সস্রাধিক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
​সকাল থেকেই এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীরা সাইনবোর্ড এলাকায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল তারেক রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড। তারেক রহমানের গাড়ি বহর সাইনবোর্ড এলাকা অতিক্রম করার সময় নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মঞ্জুর,  ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেজাওর রহমান প্রধান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওসার, সহ-সভাপতি আনোয়ার প্রধান, মো:শাহজাহান আলী, সানোয়ার, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

1

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

2

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা

3

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

4

স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা

5

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

6

ভিক্টোরিয়া হাসপাতালের নার্স মরহুম গোমেসের পেনশনসহ আর্থিক সু

7

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

8

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

9

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

12

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

13

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

16

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

17

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

20