টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৫ জন সংগঠককে নিয়ে এক স্মরণ সভা ২২ জুন বিকাল ৪টা ৩০ মিনিট সময়ে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের পরীক্ষণ হলে অনুষ্ঠিত হয়। 
মিতা শর্মার কন্ঠে "ভরা থাক স্মৃতি সুধায়" এবং   "মরণ সাগর পাড়ে, তোমারে স্মরি" এই দুটি সংগীত পরিবেশন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও  কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার সম্পাদক রীনা আহমেদ। 
সভায় বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলার সহ-সভাপতি  প্রীতিকণা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন,  জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম। পরিচালনা করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল। 
৫ জন সংগঠকের জীবনী পাঠ করা হয়। সাবেক সহ- সভাপতি রেখা চৌধুরীর স্মৃতি চারণ করেন তাঁর একমাত্র কন্যা অনন্যা গোস্বামী ও জীবনী পাঠ করেন সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, সাবেক অর্থ সম্পাদক শান্তাজ বেগমের স্মৃতি চারণ করেন তাঁর কন্যা বিলকিস নিভা ও জীবনী পাঠ করেন সদস্য পল্লবী প্রত্যাশা, সাবেক অর্থ সম্পাদক রেখা গুনের স্মৃতি চারণ করেন তাঁর ভাগ্নে জিসান রায় ও জীবনী পাঠ করেন অর্থ সম্পাদক শীলা সরকার, জেলার সাবেক সদস্য হোসনে আরা রেজার জীবনী পাঠ করেন সদস্য রোকেয়া খাতুন এবং সদস্য করিমুন নেছার স্মৃতি চারণ করেন জেলার সহ-সভাপতি এড. হাসিনা পারভীন ও জীবনী পাঠ করেন সদস্য কাওছার আক্তার পান্না। 
কবিতা আবৃত্তি করেন জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার তিথি সুবর্ণা, "আগুনের পরশমণি" গান পরিবেশন করেন সদস্য দীপা রায় ও মল্লিকা দাসসহ উপস্থিত সকলে। এই গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বক্তারা বলেন- নারায়ণগঞ্জ জেলার ৫ জন সংগঠক নারী মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। স্থানীয় ও জাতীয় আন্দোলনে ভুমিকা রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়েও অর্পিত দায়িত্ব পালন করতে তাঁরা পিছপা হননি।
নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন ও মানবিক বিকাশে মহিলা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এই নিবেদিতপ্রাণ ৫ জন সংগঠক জেলা পর্যায়ে আমৃত্যু সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন। তাঁদের অবদান মহিলা পরিষদ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
 
এই অনুষ্ঠানে সংগঠনের  অর্ধ শতাধিক সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

1

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

2

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

3

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

4

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

5

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

6

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

9

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

10

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

11

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

12

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

13

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

14

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

15

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

16

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

17

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

18

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

19

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

20