টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। 
‎‎বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টায় শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। এ সময় হাজারো ভক্ত-পুণ্যার্থীর উপস্থিতিতে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
‎‎রথযাত্রা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রামকৃষ্ণ মিশনের সামনের সড়কে একটি অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকেই পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পূজা উদযাপন পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বেশ তৎপর দেখা যায়।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ‎‎শিখন সরকার শিপনের সঞ্চালনায় অভ্যর্থনা মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.  আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা।
‎‎এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করেই আজ দেশের বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষ এক মঞ্চে একত্রিত হয়েছেন। এটি প্রমাণ করে বৈষম্যহীন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। আমরাও সামনের দিনগুলোতে সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে বসবাস করতে। 
এছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগরের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, যুগ্ম সম্পাদক শংকর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

1

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

2

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

3

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

4

তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগ

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

7

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

8

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

9

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

10

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

11

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

12

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

13

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

14

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

15

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

16

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তু

17

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

18

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

19

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

20