টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)এর  কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।
দিনটি উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা,সর্বোচ্চ পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার কারণে তিনি নারায়ণগঞ্জের সর্বমহলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
একইসঙ্গে সরকারি কর্মচারীদের বৃহত্তম প্ল্যাটফর্মের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা) কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি হিসেবে তিনি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কর্মচারী মহলে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সবসময় সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার উদাহরণ তৈরি করেছেন।এমনকি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ না হওয়া পর্যন্ত রাত যতই হোক কাজ শেষ করে যাওয়ার নজির রেখে যাচ্ছেন।  সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদাবোধ বৃদ্ধি পেয়েছে।
এই বিশেষ দিনে _বিদ্যুৎ টাইমস_-এর পক্ষ থেকে মুহাম্মদ কামরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যুৎ টাইমস নিউজ পোর্টালের  সম্পাদক ও প্রকাশক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এক বিবৃতিতে বলেন, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুকরণীয়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
জন্মদিনে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মুহাম্মদ কামরুল ইসলামের জন্মদিনে মহান আল্লাহর কাছে তাঁর সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন প্রার্থনা করেছেন অনেকে।
শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন তাঁর জন্য বয়ে আনুক নতুন নতুন  সাফল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

3

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

6

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

7

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

8

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

9

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

10

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

11

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

12

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

13

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

14

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

15

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

16

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

17

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

18

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

19

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

20