টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ

বৃহস্পতিবার  সকাল ১০টায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে আগমন করেন।
সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
পরে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তার সমাধানে দ্রুত  উদ্যোগ নিতে হবে।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা অনুযায়ী জেলার সকল দপ্তর আরও গতিশীলভাবে কাজ করবে।
সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এই সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

1

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

4

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

5

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

6

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

7

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

8

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

9

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

10

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

11

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

12

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

13

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

14

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

17

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

18

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

19

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

20