টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। 
শনিবার (১১ই এপ্রিল) বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জোটের নেতৃবৃন্দ গণভোটের সিদ্ধান্ত উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় অমান্য করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে এবং এ ধরনের কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না। তারা আরও উল্লেখ করেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের গড়িমসি সহ্য করা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছে। সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে একটি নতুন প্রত্যাশা তৈরি হলেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিলম্ব জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তিনি দ্রুত সনদ বাস্তবায়নের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারে।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের দেওয়া রায়কে সম্মান জানানো প্রয়োজন। তিনি অভিযোগ করেন, গণভোটের ফলাফলকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক শওকত আলী বলেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। তিনি সংশ্লিষ্টদের গণভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, গণভোটের ফলাফল নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হলে তা জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ বলেন, সাম্প্রতিক নির্বাচন ও আন্দোলনের প্রেক্ষাপটে জুলাই সনদের গুরুত্ব অপরিসীম এবং তা অস্বীকার করার সুযোগ নেই।

কর্মসূচি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সুরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল-আমিন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিকাল সোয়া ৫টার দিকে “গণভোটের রায় বাস্তবায়ন কর” স্লোগানে চাষাঢ়া এলাকায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

1

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

2

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

3

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

4

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

5

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

6

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

7

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

8

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

9

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

10

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

11

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

12

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

13

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

14

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

15

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

16

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

17

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

18

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

19

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

20