টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে। টার্মিনালটি চালু হলে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমবে এবং রাজধানীর যানজট উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করছে সরকার।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক শহরে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের অতিরিক্ত চাপ কমাতে কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী ছয় মাসের মধ্যেই এই টার্মিনালের সার্বিক কার্যক্রম সম্পন্ন করে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।”
তিনি জানান, কাঁচপুর টার্মিনাল চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আসা দূরপাল্লার বাসগুলো ঢাকার ভেতরে প্রবেশ না করেই যাত্রী নামাতে পারবে। এটি রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
প্রতিমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে তীব্র যানজটের ভোগান্তির মাধ্যমে। বর্তমান সরকার সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।”
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তুলে ধরে তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক ও মহাসড়কের চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “ঢাকার সব সিগনাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে সড়কে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।”
টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

1

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

2

না’গঞ্জের দোকান-শপিংমল রাত ৮টার পর বন্ধের নির্দেশনা ডিসির

3

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

4

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

5

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

6

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

9

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

12

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

15

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

16

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

17

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

20