টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা আয়োজিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর যার মূল্য ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা ছিল ৫৫ থেকে ৬০ টাকা । উভয় ক্ষেত্রে আগের বছরের তুলনায় দাম কিছুটা বেশি।
ছাগলের চামড়ার দামের বিষয়ে তিনি জানান, সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কার্যক্রমের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ সরকারিভাবে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসব লবণ পৌঁছে দেয়া হবে। একই সঙ্গে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে কসাই, মাংস ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সরকার গণমাধ্যম, লিফলেট ও প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন জানান, ইসলামিক ফাউন্ডেশন–এর সহায়তায় দেশের মসজিদগুলোতে ইমামদের মাধ্যমে মুসল্লিদের চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

2

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

3

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

4

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

5

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

6

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

7

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

8

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

9

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষ

12

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

13

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

14

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

15

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

16

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

17

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

18

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

19

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

20