টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা  ফাউন্ডেশন সামাজিক দায়িত্ব বোধ ও দায়বদ্ধতার মানবিক সহায়তা প্রকল্প হিসেবে প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত এই ফাউন্ডেশন সব সময় প্রবীনদের জন্য তার  সামাজিক ও মানবিক  কার্যক্রম পরিচালনা করে আসছে।  ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ প্রবীণ নাগরিকদের কাল,সময় ও বর্তমান নিজ অন্তরে স্বপ্ন দুয়ার খুলে চেষ্টা করেন প্রতিটি মানুষের মাঝে উপস্থিত হতে এবং পাশে থাকতে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, 
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন বিপদ গামী অবহেলিত  প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন নাগরিক হিসেবে একই ছায়ায় আবৃত করতে কাজ করে যাচ্ছে। তিনি সমাজ ও জাতীর কাছে আবেদন করেন, প্রতিটি পরিবারে যেনো সিনিয়র সিটিজেন পিতা মাতা কে একজন অভিভাবক হিসেবে মূল্যায়ণ করে এবং তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করণে পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে। 
সমাজ থেকে নিমূর্ল হউক পরিবার থেকে পৃথককরণের সংস্কৃতি, শিক্ষার অপসংস্কৃতি ধারাবাহিকতা। ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অলিগলি থেকে অসহায় পিতা মাতার কান্নার কষ্টের অবিরাম গল্প শুনেছে একটু মানবিক সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে। 
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম বলেন  সমাজের কাছে আমাদের  উপহার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের কাছে আমাদের আহবান থাকবে, আসুন আমরা এক কন্ঠ তুলি -
"বৃদ্ধাশ্রম নয় পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান"।
১৭ মার্চ, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে সবার হাতে ঈদ উপহার তুলে দেন সাদা মনের একজন মানুষ, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, মানবিক ও সচেতন নাগরিক, দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এবং উক্ত  ফাউন্ডেশনের অভিভাবক উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফাউন্ডেশনের সিনিয়র সিটিজেন বৃন্দ,উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের  প্রতিষ্টাতা সভাপতি শাহ্ আলম, 
সহ সভাপতি শহীদুল্লাহ্, সহ সভাপতি ফিরোজ কায়সার আজম,যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাকারিয়া,অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রহমান,তমা,আতাউর রহমান মিঠু,হাসনে আরা বেগম রানী,সুজনসহ প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন, এবিএম জাকারিয়া, ফিরোজ কায়সার আজম, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উপস্থিত সবাইকে ঈদুল ফিতরের আগাম অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের
মাধ্যমে অনুষ্ঠানের সঞ্চালক ফিরোজ কায়সার আজম কে সুন্দর মননশীল উপস্থাপনার মুল্যায়ণে সভাপতি শাহ্ আলম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

1

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

2

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান

3

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

4

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

5

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

6

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

7

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

8

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

9

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি, না:

12

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

13

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

14

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

15

ডিসি ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

18

আজ কুমারী হিসেবে পূজিত হবে ৬ বছরের শ্রেয়সী ভট্টাচার্য

19

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহ

20